অনুব্রতদের চোখ উপড়ে নেবে বিজেপি,তৃণমূলকে জয়ের হুঁশিয়ারি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 November 2017

অনুব্রতদের চোখ উপড়ে নেবে বিজেপি,তৃণমূলকে জয়ের হুঁশিয়ারি


অনুব্রত মণ্ডলের বিস্ফোরক মন্তব্যর পর শোরগোল পড়ে গেছে বিরোধী রাজনৈতিক মহলগুলিতে।বিরোধীরা সরব অনুব্রত বাবুর চোখ উপড়ে নেওয়া নিদানের পালটা উত্তর দিতে।রবিবার বিজেপির এক বিরাট জনসভায় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন,বিজেপির চোখ উপড়ে নিলে অনুব্রত মন্ডলেরও চোখ উপড়ে নেওয়া হবে।এইসব কথা সিপিএম,কংগ্রেসকে বললে ঠিক আছে কিন্তু বিজেপিকে না।বিজেপির চোখ উপড়ে নেওয়ার কথা ভাবলে তৃণমূল নেতা-নেত্রী সবারই দুটো চোখই উপড়ে নেবে বিজেপি,আর সেখানে পাথরের চোখ না বীরভূম নেতা অনুব্রত মন্ডলের চোখ লাগানো হবে।এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কটল্যান্ড,লন্ডন সফর প্রসঙ্গে বলেন,তিনি সফর করছেন নাকি শিল্প আনার জন্য;শিল্প নিয়ে ব্যঙ্গ করে বলেন কিচ্ছু হবে না,কাউকে চাকরি দিতে পারবেন না।ফলে সেই জিনিস নিয়ে রাজ্যের নেত্রী পড়ে আছেন।কিন্তু রাজ্যে ডেঙ্গুর মাত্রা প্রবল থেকে প্রবলতম হয়ে পড়ছে তা নিয়ে মাথা ব্যাথা নেই রাজ্য সরকারের।ডেঙ্গু জ্বরে যে মৃত্যু মিছিল শুরু হয়েছে রাজ্যে তা নিয়ে কোনো ভ্রূক্ষেপ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।আর যেদিন ডেঙ্গুতে মৃত্যু রোগীর পরিবারের লোক তাদের ডেথ সার্টিফিকেট,রক্ত সার্টিফিকেট নিয়ে আদালতে যান তখন কি করবে মমতা বন্দ্যোপাধ্যায়।প্রশ্ন ছুঁড়লেন সভায় থাকা জনসাধারণের কাছে!

পাশাপাশি মুকুল রায়ের ফাইল নিয়ে বলেন,সুব্রত মুখোপাধ্যায় বলেছেন,মুকুল রায়ের ইতিহাস বললে মুকুল বাবু ফাইলে চাপা পড়ে যাবেন।এই প্রসঙ্গে মুকুল রায়কে তৃণমূল স্রষ্টা,বিজেপির চাণক্যর আসন দিয়ে বলেন,মুকুল রায় যদি আরো ফাইল খোলে তাহলে তৃণমূল চাপা পড়ে যাবে,নেতা-নেত্রী,মন্ত্রীরা তো আছেনই।এদিন জয়ের নেতৃত্বে ২৫০ জন সিপিএম সমর্থকরা গেরুয়া শিবিরে যোগদান করেন। 

No comments:

Post a Comment

Post Top Ad