কার্তিক ভাসানে বাধা, তৃণমূল ও বিজেপির মারামারি, থানায় বিক্ষোভ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2017

কার্তিক ভাসানে বাধা, তৃণমূল ও বিজেপির মারামারি, থানায় বিক্ষোভ!




কলকাতা ডেক্স, ২১ নভেম্বর : কার্তিক ভাসানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির নেতা কর্মীদের মধ্যে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সুত্রের খবর, ১৭ নভেম্বর চুঁচুড়া থানার সিংহিবাগান এলাকায় একটি কার্তিক পুজো হয়েছিল। রবিবার সেই পুজোর ভাসান ছিল।

পুজো কমিটির লোকজন স্থানীয় একটি বারয়ারির পুকুরে তাদের কার্তিক ভাসান দিতে যায়। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই পুকুরে কার্তিক ভাসান দিতে বাধা দেয়। তৃণমূল নেতাদের নিশেধাঞ্জা উপেক্ষা করে এলাকার মানুষ ওই বারোয়ারি পুকুরেই কার্তিক ভাসান দেয়। কার্তিক ভাসানের পর ওই পুকুরে মাছা মারা যায় বলে অভিযোগ। পুকুরের মাছ মারা গিয়েছে, এই অভিযোগ তুলে ওই এলাকার তৃণমূল নেতা কর্মীরা স্থানীয় বিজেপির নেতা কর্মীদের মারধর করে বলে অভিযোগ। সোমবার ওই ঘটনায় বিজেপির যুবমোর্চার এক নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় ওই এলাকার মানুষজন চুঁচুড়া থানায় এসে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবী, তদন্তের নামে নিরিহ মানুষকে আটকে রেখে হেনস্থা করা হচ্ছে।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চুঁচুড়া থানা ঘেড়াও করে বিক্ষোভ দেখায় ওই এলাকার সাধারন মানুষ। সাধারন মানুষের ওই বিক্ষোভে যোগ দেন বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, পুলিশ আসল অপরাধীদের ধরতে পাড়েনা। নিরিহ মানুষজনকে তদন্তের নামে আটক করে হেনস্থা করছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটা গোলমাল হয়েছিল। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে একজনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad