আসানসোল খুনের কিনারা,উদ্ধার আগ্নেয়াস্ত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2017

আসানসোল খুনের কিনারা,উদ্ধার আগ্নেয়াস্ত্র


আসানসোলের বার্নপুরে ক্যাটারিং ব্যবসায়ী রানা ব্যানার্জি খুনের ঘটনায়  আরও একজন গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম  প্রভাস ব্যানার্জি তরফে বাবলু। পাশাপাশি তল্লাশি চালিয়ে ৯ টি আগ্নেয়াস্ত্র, প্রায় ৭৯২ রাউন্ড কাতূজ এবং ৭ লক্ষ ৮৯হাজার ৪৬০ টাকা উদ্ধার করেছে হীরাপুর থানার পুলিশ। এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় মোট ধৃতের সংখ্যা দাঁড়াল চারজন।প্রসঙ্গত,এর আগেই মুল অভিযুক্ত মিল্টন সেন ও তাঁর ছেলে সাগর সেন ও অমিত হাঁড়িকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের আসানসোল আদালতে পেশ করে ৭দিনের পুলিশি হেফাজতে নিদেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে সোমবার রাতে হীরাপুর গ্রাম থেকে প্রভাস ব্যানার্জি কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি ৯টি আগ্নেয়াস্ত্র, ৭৯২ রাউন্ড কাতূজ এবং নগদ ৭ লক্ষ ৮৯ হাজার ৪৬০টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ব্যবসায়ীক শত্রুতা কিমবা নারী ঘঠিত কারনেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ক্যাটারিং ব্যবসায়ী খুনের ঘটনার কিনারায়  বিপুল পরিমাণ অস্ত্র ও কারতুজ  উদ্ধারে বড়সড় সাফল্য পেল হীরাপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad