তড়িৎদহ হয়ে মৃত্যু হল এক নির্মাণ কর্মীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 November 2017

তড়িৎদহ হয়ে মৃত্যু হল এক নির্মাণ কর্মীর

নির্মিয়মান বাড়ীর ঢালাইয়ের কাজ চলাকালীন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক নির্মাণ কর্মীর। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালী থানার বেলেডাঙায়। মৃত নির্মাণ কর্মীর নাম প্রতুল শেখ। সূত্রের খবর, কোতোয়ালি থানার বেলেডাঙ্গা এলাকায় মঙ্গলবার রাতে একটি নির্মিয়মান বাড়ির তিনতলার ঢালাইয়ের কাজ চলছিল। ভোরের দিকে কোনো কারণ বসত ঢালাই মেশিনটি বডি কারেন্ট হয়েযায়। সেই সময় প্রতুল শেখ মেশিনটি ধরলে তড়িৎদহ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের অনুমান মাঝরাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে হয়ত ঢালাই মেশিনটি বডি করেন্ট হয়ে যাওয়াতেই এই বিপত্তি। পুলিশ মৃত প্রতুল শেখের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad