শিশু মেলা উপলক্ষে গোবরডাঙ্গার কি হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 November 2017

শিশু মেলা উপলক্ষে গোবরডাঙ্গার কি হল

এই মেলা আর পাঁচটা শিশু মেলার থেকে একেবারেই আলাদা। অন্য শিশু মেলায়, শিশুরা বড়দের হাত ধরে মেলায় যায়। এখানে শিশুরাই দোকানদার। তারাই তাদের হাতে তৈরি নানান খাবার বা অন্যান্য সামগ্রী বিক্রি করছে। বড়রা সেখানে শুধুই ক্রেতা। অবেক্ষন নাট্য সংস্থার উদ্যোগে একটু অন্য রকমের এই শিশু মেলা উপলক্ষে জমজমাট  গোবরডাঙ্গার গড়পাড়ার রিক্রিয়েশন ক্লাবের মাঠ। কচি হাতের তৈরি এগ রোল, ভেজ কবিরাজি, ঘুঘনি যেমন ছিল তেমনই ছিল বাদাম লস্যি বা কফিও। মাত্র ১০ টাকায় এক প্লেট চিকেন পকোড়া, চিলি চিকেন বা ভেজ কবিরাজি। ১৫ টাকায় এগ রোল, দিয়ে কুল করতে পারছিল না ক্ষুদে বিক্রেতারা।  এখানেই শেষ নয়, নানা ধরনের হাতের কাজ নিয়েও মেলায় বসেছিল কচিকাঁচারা। সেগুলির বিক্রিও মন্দ হয়নি। স্টলের নাম গুলিও ছিল বেশ চিত্তাকর্ষক, রোল কামাল, আহারে বাহারে, বেলুন বাহার, বাবানের বাজিমাৎ ইত্যাদি। অবেক্ষণের সম্পাদক পলাশ মুখোপাধ্যায় জানিয়েছেন যান্ত্রিক জীবন থেকে সামান্য দূরে সরিয়ে ছোটদের নির্মল আনন্দ দেওয়ার জন্যই এই উদ্যোগ, মেলায় ছোটদের মুখে হাসিই সেই উদ্যোগের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব প্রমাণ করে দিয়েছে। ছোটরা এই বিক্রির মধ্য দিয়ে স্বনির্ভরতার পাঠও পেয়েছে। উপস্থিত ক্ষুদেরাও সমস্বরে আগামী বার এই মেলা করবার দাবি জানিয়েছে। ছোটদের উতসাহ দিতে হাজির ছিলেন বড়রাও। তারাও খুশি এমন মেলার ক্রেতা হিসেবে।

No comments:

Post a Comment

Post Top Ad