শুভ্রাংশু সাবালক নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, কিসের ইঙ্গিত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 November 2017

শুভ্রাংশু সাবালক নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, কিসের ইঙ্গিত?

'শুভ্রাংশু সাবালক, সে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে । আমি কেন কথা বলব ?'  শুভ্রাংশুকে আগামী দিনে বিজেপিতে দেখা যাবে কি ? এই প্রশ্নের উত্তরে মুকুল রায় একথাই বলেন । প্রসঙ্গত, উত্তরবঙ্গের কোচবিহার সফরে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়কে বিজেপিতে যোগদানের আহবান জানান । অন্যদিকে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কলকাতার রানীরাসমণিতে বিজেপি বিরোধী জনসভায় মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে দেখা যায়নি । শুভ্রাংশুকে তার নিজের বিধানসভা কেন্দ্রেও এখন খুব একটা দেখা যাচ্ছে না । এরকম পরিস্থিতিতে মুকুল পুত্রের আচারণ নিয়েও প্রশ্ন তুলছেন তার সতীর্থরা । সূত্রের খবর, শুভ্রাংশুও না কি পা বাড়িয়েই রেখেছেন বিজেপির দিকে । তবে বর্তমানে বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক  শুভ্রাংশু রায় এখন সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন । অন্যদিকে বিশ্ববাংলা ইস্যুতে মুকুল রায় নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন । তিনি বলেন, আমি ওর নোটিশের উত্তর আগেই পাঠিয়ে দিয়েছি । বুধবার মুকুলবাবু কাঁচরাপাড়া অঞ্চলে ডাকাতকালীবাড়িতে এবং হনুমান মন্দিরে  নিজে হাতে পুজো দেন এবং স্থানীয় প্রায় ১ হাজার নাগরিকদের মধ্যে তিনি নিজে হাতে ভোগ বিতরন করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad