গুজরাট নির্বাচনে কালো টাকা ব্যবহার করছে বিজেপি: আনন্দ শর্মা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 November 2017

গুজরাট নির্বাচনে কালো টাকা ব্যবহার করছে বিজেপি: আনন্দ শর্মা

 কংগ্রেসের সিনিয়র নেতা আনন্দ শর্মা


গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি কালো টাকা (অবৈধ অর্থ) ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা আনন্দ শর্মা। আজ (মঙ্গলবার) আহমেদাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন।
আনন্দ শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী পদের মর্যাদা ক্ষুণ্ন করা নরেন্দ্র মোদির অভ্যাসে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নিজেস্ব শৈলী ও ভাষা আপত্তিজনক হওয়ায় আমাদের পক্ষে তার জবাব দেয়া মুশকিল। তিনি দেশের প্রধানমন্ত্রী, বিজেপি’র প্রধানমন্ত্রী নন। তার কাছে আশা তিনি সঠিক কথা বলবেন, কিন্তু তিনি সবসময় মিথ্যা কথা বলেন।’
আনন্দ শর্মা বলেন, জোরে জোরে কথা বললেই প্রধানমন্ত্রী বাহাদুর হয়ে যাবেন না, বরং স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার ভয়ে সংসদের অধিবেশন (শীতকালীন) ডাকছেন না। 
তিনি বলেন, তিন বছরে মোদি সরকারের সাত কোটি কর্মসংস্থান সৃষ্টি করা উচিত ছিল কিন্তু সাত লাখ তরুণও কাজ পাননি।’
পি চিদাম্বরম ও নরেন্দ্র মোদি
অন্যদিকে, আজ কংগ্রেসের অন্য সিনিয়র নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেন, ‘মোদি একনাগাড়ে নিজের প্রচার করে চলেছেন। মোদি কি ভুলে গেছেন যে উনি দেশের প্রধানমন্ত্রী?’  
তিনি বলেন, ‘গুজরাট ভোট মোদি অথবা কোনো ব্যক্তির  জন্য নয়। কেন চাকরিহীনতা থেকে বিনিয়োগের ঘাটতি, ছোট ও ক্ষুদ্র শিল্পের বিপর্যয় নিয়ে মোদি মুখ খুলছেন না?’ মোদি  কেন ‘আচ্ছে দিন’-র (সুদিন) কথা এখন আর বলছেন না? কেন গত ৪২ মাসেও তা এল না? বলেও কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad