শুরু ভয়ের রাজনীতি : মুকুলের বিরুদ্ধে মামলা, এবার বের হবে ফাইল ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2017

শুরু ভয়ের রাজনীতি : মুকুলের বিরুদ্ধে মামলা, এবার বের হবে ফাইল !







মামলা আর ফাইল লড়াইয়ের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিরুদ্ধে বুধবার ঋতব্রত কান্ডে মুকুল রায়ের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়েরের পর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ফাইল হুঁশিয়ারী সেই ঈঙ্গিত দিচ্ছে  বুধবার বালুরঘাট থানার পুলিশের মামলা করার পর নতুন মোড় নিয়েছে রাজ্য রাজনীতিতে দশ তারিখ থেকে শুরু হতে চলেছে মুকুল বনাম তৃণমূলের ফাইল লড়াই এখন দেখার কোন পক্ষ কত ফাইল বার করতে পারে বিভিন্ন ঠেকের ঠেক তরজা বিশেষজ্ঞদের দাবি, সবাই চোর তাই এতো ফাইল সেই সঙ্গে ভোট বাক্সের দিকে ছোঁড়া প্রশ্ন হল, কাকা এতদিন কেন মুকুলের বিরুদ্ধে ফাইল প্রকাশের কথা ওঠেনি ? চা ওয়ালার উত্তর, তখন তো জোড়া ফুলে ছিল মুকুল এখন পদ্মে গেছে বিড়ির ধোঁয়ায় কুন্ডলি খাওয়া প্রশ্ন হল , তাহলে কি দলটাতে সবারই কম বেশি ফাইল আছে খাদ্যমন্ত্রী তা স্বীকারও করলেন খাদ্যমন্ত্রীর দাবি, সিবিআই, ইডি সবার কাছে মুকুলের নামে ফাইল জমা হয়েছিল ফাইলের টানেই বিজেপিতে গেছে মুকুল মুকুলের স্বপ্ন ভাঙবে খাট থেকে পড়ে জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের শেষ লাইনটা শুনলে রাজনীতির পিলে চমকে উঠবে


আমাদের ভারত তাদের প্রতিবেদনে জানিয়েছে, ৩ রা নভেম্বর বালুরঘাট শহরের খাদিমপুর এলাকার বাসিন্দা নম্রতা দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৯৫এ, ২১৪, ৫০৬, ৩৪, ১২০বি ধারায় মামলা রজু করেছে। একই সাথে এই মামলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্চনা মজুমদার ও দুর্বা সেনের নাম ও জড়িয়েছে পুলিশ। পুরো ঘটনায় মোট চারজনের নামে পাঁচটি ধারায় মামলা রজু করেছে বালুরঘাট থানার পুলিশ। যেখানে ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার চাপ সহ ধর্ষণ, টাকার প্রলোভন দিয়ে মামলা তোলার মতো গুরুতর একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, অর্চনা সেন মুকুল ঘনিষ্ঠ হওয়ায় তার পরিচিতি দিয়ে মামলা তুলে নেবার জন্য নম্রতা দত্তকে আট লক্ষ টাকার প্রলোভন দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগকারী ওই মহিলাকে দেওয়া হয়েছে ধর্ষণ এর হুমকিও।
অন্যদিকে ঋতব্রত ঘনিষ্ঠ দুর্বা সেনের বিরুদ্ধেও উঠেছে ওই মহিলাকে ফোনে একাধিকবার হুমকি দেবার। বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ জানিয়েছেন, নম্রতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ কারী নম্রতা দত্ত বলেন, ঋতব্রত আগাম জামিন পাবার পরেই তিনি ফের অভিযোগ দায়ের করেছেন একাধিক বিষয় নিয়ে। তিনি চান এর সঠিক বিচার।
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মুকুলের বিরুদ্ধেও ফাইল বের হতে পারে তখন বিজেপি কি করবে মুকুল রায়ও কি করবে তাই সব থেকে ভালো চুপ থাকা মামলা, ফাইল রাজনীতির এই পাল্টা পাল্টি খেলা থেকে পরিস্কার একটা শব্দ জন্ম নিয়েছে নাম, ভয়

By majaru.com


No comments:

Post a Comment

Post Top Ad