কালিঘাটে ফিরতে হবে মুকুল রায়কে। বহুমানুষ অাছে নিজেদের পাওনা কম হলেই দল খারাপ হয়ে যায়।রবিবার ঝাড়গ্রাম শহরের ডি এম হলে একটি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতির উদ্যোগে আয়োজন ছিল একটি প্রস্তুতি সভার। যেখানে অজিত মাইতি ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী চুড়ামনী মাহাত, বিধায়ক সুকুমার হাঁসদা, দুলাল মুর্মু, প্রদীপ ব্যানার্জি, দেবনাথ হাঁসদা প্রমুখ।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতির সভায় এ কথা বলেন মন্ত্রী চুড়ামনী মাহাত। আগামী ১৭ ই নভেম্বর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে আয়োজন করা হয়েছে তৃণমূলের জনসভা। আর এই সভাতে হাজির থাকার কথা তৃনমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী এবং তৃনমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর।

No comments:
Post a Comment