বৃদ্ধা মাকে ফেলে চম্পট মেয়ে,জামাই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 November 2017

বৃদ্ধা মাকে ফেলে চম্পট মেয়ে,জামাই


বৃদ্ধা মায়ের অসুস্থতার সুজোগে সম্পত্তি লিখিয়ে নিয়ে হাসপাতালে ফেলে চম্পট মেয়ে-জামাই , কলকাতার হাসপাতালে অসুস্থ বৃদ্ধার চিকিৎসার ব্যাবস্থা করল প্রশাসন। মায়ের বয়স হয়েছে , পায়ে চোট লাগায় হাটতে চলতে পারে না মা । মা বাড়ির বোঝা হয়ে গেছে । অসুস্থতার সুজোগে মায়ের থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে হাসপাতালে ফেলে চম্পট দিল নিজেরই মেয়ে-জামাই । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি হাসপাতালে । অসুস্থ বৃদ্ধা হাসপাতালেই ২ দিন ধরে বিনা চিকিতসায় পড়ে রইলেন। যদিও চিকিৎসকদের দাবি বৃদ্ধার মেয়েকে জানানো হয় তাদের মাকে অস্ত্রপচার করতে হবে । এম আর বাঙ্গুরে স্থানান্তরের জন্য জানানোও হয় । তারপরেই মাকে এম আর বাঙ্গুরে নিয়ে যাবার জন্য গাড়ি ধরে আনছি বলে মেয়ে মাকে জানিয়ে চম্পট মেয়ে-জামাই । অসুস্থ বৃদ্ধা মহারানী মণ্ডল হাসপাতালের স্ট্রেচারে শুয়েই কাঁদতে কাঁদতে করুন অবস্থার কথা হাসপাতালের কতিপক্ষকে জানালে চিকিতসা করতে এগিয়ে আসে স্থানীয় প্রশাসন । পুলিশ ও হাসপাতাল করতিপক্ষের উদ্যেগে বৃদ্ধাকে এম আর বাঙ্গুরে পাঠানো হয় । বৃদ্ধার ৩ ভাইপো হাসপাতালে পিসিকে করুন অবস্থায় দেখলেও মুখ ফিরিয়ে নিলেন তারা ।

No comments:

Post a Comment

Post Top Ad