কেন অন্ত:স্বত্তাকে মারধর করা হল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 November 2017

কেন অন্ত:স্বত্তাকে মারধর করা হল?


সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিমলাগড়ের শ্রীপুর কলনীতে পারিবারিক সম্পত্তির জন্য এক অন্তসত্তা মহিলাকে মারধর করে বলে জানাযায়।আহত মহিলার নাম রুপা দত্ত (32)তিনি তিনমাসের অন্তসত্তা। এছাড়া তার একটি চার বছরের মেয়ে আছে।
স্থানীয় সূত্রে জানাযায় কর্মসূত্রে স্বামী বাইরে থাকায় ঐ মহিলা তার মায়ের কাছে থাকেন। শুক্রবার সন্ধায় তাদের বসবাস করা জায়গা টিকে নিয়ে তার কাকা শংকর সরকার ও কাকিমা রিতা সরকারের সাথে আহত রুপা দত্তের কথা কাটাকাটি হতে থাকে সেই সময় হঠাৎ করে তার কাকার ছেলে বাবান সরকার ওরফে বাবাই প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্তায় তাকে ইট ও লাঠি দিয়ে পেটে ,মাথা,হাতে ও পায়ে এলোপাতাড়ি মারতে থাকে ।রুপা দেবীর মা আরতি সরকার (60)মেয়েকে বাঁচাতে গেলে তাকেও প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। এর আগেও বাবান সরকার তাদের কে মারধোর করে ও রুপা দেবীকে কুপ্রস্তাব দেয় বলে জানা যায়। পেটে বাচ্ছা থাকায় মারধোরের জন্য তার প্রচণ্ড যন্ত্রনা শুরু হয়ে যায়। পরে পাড়ার স্থানীয় এক পাটিঅফিসের লোকেরা তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দেয়। পেটের থাকা বাচ্ছাটি কি অবস্থা তা জানতে ডাক্তার  usg  করতে বলেন। ঐ 3 জনের নামে থানায় অভিযোগ করা হয় বলে জানাযায়।

No comments:

Post a Comment

Post Top Ad