বেকারির গুদামে বিধবংসী আগুন,আটকে ২ কর্মী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 November 2017

বেকারির গুদামে বিধবংসী আগুন,আটকে ২ কর্মী


মাঝরাতে আগুন লাগল বেকারিতে। ব্যান্ডেল কুলিপাড়ার ঘটনা। ঘটনাস্থানে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এক দমকলকর্মী জানান, দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন ভয়াবহ আকার নিয়েছিল।
বেকারির গোডাউনে শুয়েছিলেন ২ কর্মী। আগুনের তাপে ঘুম ভাঙে। কিন্তু, উঠে দেখেন আগুনে আটকা পড়েছেন তাঁরা। এরপরই চিৎকার করে স্থানীয়দের ডাকেন। দরজা ভেঙে ওই দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত চলে আসে দমকল।দমকল বিভাগের OC বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বেকারির ভেতরে প্লাস্টিক, ঘিয়ের মতো দাহ্য পদার্থ মজুত ছিল। তাই আগুন ভয়াবহ আকার নেয়। তবে তা নিয়ন্ত্রণে এসেছে। বেকারির স্টক রুমটিকে বাঁচানো গেছে। তবে কী থেকে আগুন লেগেছে বলতে পারব না।তাঁর আরও অভিযোগ, এখানে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না। একই অভিযোগ স্থানীয়দেরও। এনিয়ে স্থানীয়রা বেকারির সামনে বিক্ষোভও দেখান।

No comments:

Post a Comment

Post Top Ad