খড়গপুর লাইনে রেলযাত্রীদের ভোগান্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 November 2017

খড়গপুর লাইনে রেলযাত্রীদের ভোগান্তি


নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের ডিআরএম  শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রেল যাত্রীরা আগামী ৪ঠা নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত ভোগান্তির মুখে পড়বেন ।  খড়গপুর ডিভিশনের সমস্ত ট্রেন ঐ দিনগুলিতে সমস্যার মুখে পড়বে এবং অস্বাভাবিক দেরি করে চলবে ট্রেনগুলি । ফলে যাত্রীরা সমস্যায় পড়বেন ।

খড়গপুর ডিভিশনের ডিআরএম কে আর রেড্ডি জানান, খড়গপুর ডিভিশন থেকে এতদিন   রুট রিলে ইন্টার লকিং সিগন্যালিং  সিস্টেমের মধ্য দিয়ে ট্রেনগুলিকে পাস করানো হত। ফলে কাজটি যেমন সমস্যার ছিল, তেমনি অহেতুক দেরি হতো পরিষেবা দিতে । মেল থেকে এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনগুলির গতি নিয়ন্ত্রণ করতে হতো । এবারে সেই সমস্যা দূর হতে চলেছে । রেলের সিগন্যালিং ব্যবস্থায় জোরদার করতে ইলেক্ট্রনিক রুটরিলে  সিগন্যালিং সিস্টেম চালু করার জন্যই আগামী ৪-১৯ নভেম্বর পর্যন্ত কাজ করা হবে । এই দিনগুলিতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে যাওয়া ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে  । দক্ষিণ ভারত থেকে আসা ট্রেনগুলিকে হিজলি স্টেশন,হাওড়া  থেকে আসা ট্রেনগুলিকে  বালিচক ও ঝাড়গ্রাম থেকে আসা ট্রেনগুলিকে কলাইকুণ্ডা স্টেশনে দাঁড় করানো হবে । কিছু ট্রেনের যাত্রাপথ যেমন নিয়ন্ত্রণ করা হচ্ছে আবার কিছু ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় যে আগামী ১৯ নভেম্বর ১২ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল । যাত্রীদের দুর্ভোগ মেটাতে রেল বিভাগ রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বাস ও অন্যান্ন পরিষেবায় জোর দেওয়ার কথা  জানাচ্ছে বলে জানিয়েছেন ডিআরএম কে রবিনকুমার রেড্ডি । সিগন্যালিং সিস্টেম উন্নতির জন্য ঐ দিনগুলিতে তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা ।  রেড্ডি আরও জানান, অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস সহ অন্যান্য পরিবহন যান চালানোর অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের কাছে ।

No comments:

Post a Comment

Post Top Ad