মুকুলে বিজেপির লাভ ক্ষতির তরজায় জয় প্রদীপ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 November 2017

মুকুলে বিজেপির লাভ ক্ষতির তরজায় জয় প্রদীপ


মুকুলকে কি করে সামলাবে তা বিজেপিই জানে। তবে মুকুল রায় বিজেপির ইট নতুন করে স্হাপন করতে পারবে না। মুকুলের বিজেপিতে যোগ নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এই মন্তব্য করলেন।
এদিকে বিজেপির চেয়ারে মুকুল অভিষেক নিয়ে উচ্ছসিত জয় বন্দ্যোপাধ্যায়। বিজেপির এই তারকা নেতা বলেন, মুকুল রায়কে যে দল পাবে সেই দল লাভবান হবে। বিজেপি এবং মুকুল দুজনেরই লাভ হবে। মুকুল রায় ভালো সংগঠক।

প্রসঙ্গত মুকুলের আচমকা বিজেপিতে যোগদান পর্ব নিয়ে অন্ধকারে রাজ্য বিজেপির নেতারা। রাজ্যস্তরের নেতারা শুক্রবার সকালে জানতেই পারেননি বাংলার বিজেপিতে মুকুল আসছে। কংগ্রেস থেকে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করা মুকুল এখন বিজেপিতে যোগ দিয়ে কি ফল ফলান সেটাই দেখতে চায় খোদ অমিত মোদী শিবির। কৈলাসের মুকুল রথে বিজেপির বাংলা বিজয় এখন কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। পাশাপাশি জয় , লকেট , রাহুল, দিলীপ ঘোষদের সংগঠন প্রতিপত্তি বৃদ্ধির সক্ষমতা মুকুলের সামনে কতক্ষণ ? তা দেখতে চায় বাম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস।

No comments:

Post a Comment

Post Top Ad