ভদ্রেশ্বর খুনের ঘটনার জেরেই কি সরিয়ে দেওয়া হল চন্দননগরের পুলিশ কমিশনার পীষূষ পান্ডেকে। অন্তত এমনটাই মনে করছেন পুলিশ ও রাজনৈতিক মহলের একাংশ। শুক্রবার রাতে এই খবর চাউর হতেই ব্যাপক গুঞ্জণ শুরু হল পুলিশ কর্তাদের মধ্যে। পীষূষ পান্ডের জায়গায় আসছেন অজয় কুমার। অন্তত এমনটাই খবর মিলেছে। যদিও এই বিষয়ে চন্দননগরের পুলিশ কমিশনার পীষূষ পান্ডেকে ফোন করা হলে তার ফোন ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই তার কোনও প্রতিক্রীয়াও জানা যায়নি।
Post Top Ad
Friday, 24 November 2017
চন্দননগরের কমিশনার বদল? কিন্তু কেন?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment