বোমা উদ্ধার নিয়ে কেন পুলিশকে ঘিরল স্থানীয়রা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 November 2017

বোমা উদ্ধার নিয়ে কেন পুলিশকে ঘিরল স্থানীয়রা?


দিন দশেক আগে ক্লাবের দেওয়ালে বোমা ছুড়েছিল দুস্কৃতিরা,তার কিছুদিন বাদেই ক্লাবের পাশে উদ্ধার হলো একটি তাজা বোমা| ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার গোয়ালটুলিতে| স্থানীয় সুত্রে জানা যায়, গোয়ালটুলি স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েসনের দেওয়ালে দিন দশেক আগে বোমা ছুড়েছিল দুস্কৃতিরা|বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ সেই ক্লাবের ঠিক পাশেই একটি তাজা বোমা দেখতে পায় স্থানীয়রা| খবর ছড়িয়ে পরতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়| প্রসঙ্গত সে সময় ওই রাস্তা দিয়ে বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা যাতায়াত করে| বাসিন্দাদের অভিযোগ এর আগের ঘটনার সিসিটিভি ফুটেজে পুলিশের হাতে দেওয়া সত্তেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি|

এরপর ফের এ-ধরনের ঘটনা ঘটায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা| চুঁচুড়া পিপুলপাতির কাছে বিবেকানন্দ রোড অবরোধ করে তাঁরা| পরে চুঁচুড়া থানার আধিকারিক গিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবোধ ওঠে| এরপর পুলিশ ওই বোমাটি নিয়ে যায়| পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে|

No comments:

Post a Comment

Post Top Ad