কলকাতা ডেস্ক, ৯নভেম্বর : রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নার্সিং হোমে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রিষড়া থানার বাঙ্গুরপার্ক এলাকার একটি বেসকারি নার্সিং হোমে। মৃত ওই যুবতির নাম প্রিয়া ভকত (১৮)। বাড়ি রিষড়া ২নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার জ্বর ও বোমির উপসর্গ নিয়ে ওই যুবতিকে নার্সিং হোমে ভর্তি করা হয়। সেসময়ে চিকিৎসকরা বলেন রক্ত পরীক্ষা করাতে হবে। বর্তমানে রোগী ভালো আছে। বৃহস্পতিবার সকালে নারসিংহোম কর্তৃপক্ষ ফোন বাড়ির লোকজনকে জানান রোগীর অবস্থা ভালো নেই তাকে কলকাতা স্থানান্তরিত করতে হবে। বাড়ির লোকজন অ্যাম্বুলেন্স নিয়ে ওই নার্সিংহোমে যান। সেখানে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় দেখেন রোগীর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। রোগী মারা গিয়েছে। মরা রোগীকে অন্যত্র সরিয়ে দেয়ার অভিযোগ তুলে নার্সিংহোমের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ভাংচুর শুরু হয় নার্সিংহোম। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে রিষড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
(Rishra nursing home unrest situation!For why?)

No comments:
Post a Comment