নিজস্ব সংবাদদাতাঃ. প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গতকাল গভীর রাতে চুঁচুরা থানার কাপাসডাঙ্গা নেপাল চৌধুরি বাগানে কেউ বা কারা ওই বাড়িতে ঢুকে দামি বাসনপত্র, টিভি, জামাকাপড় সমস্ত লুঠ করে। আজ সকালে এলাকাবাসীরা বাড়ির একটি দরজা খোলা দেখে সন্দেহ করে। এরপরই খবর দেওয়া হয় বাড়ির মালিকের ভাই পুলিশ কর্মী অজিত কুমার মুখার্জীকে। প্রসঙ্গত বাড়ির মালিক প্রাক্তন পুলিশ কর্মী বিশ্বনাথ মুখার্জী চিকিৎসার জন্য সস্ত্রীক বর্ধমানে রয়েছেন। তাই বাড়ি ফাঁকাই ছিল। অজিত বাবুর কথা অনুযায়ী, "এমনিতেই লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গেছে। এর উপর গয়নাগাটি কী গেছে তা দাদা বউদিরা এলেই বলতে পারবে"।

No comments:
Post a Comment