গৌরব দেবনাথ, বসিরহাটঃ যে মা দশ মাস গর্ভে ধরে অনেক কষ্ট সহ্য করে সন্তান জন্ম দিলো, নিজে না খেয়ে সন্তানের সেবা করে বড়ো করে তুললো , আর আজ সেই ছেলেই নাকি সম্পত্তির লোভে তিন দিন ধরে মাকে খেতে না দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে এলাকাবাসীর।
ঘটনাটি বসিরহাট থানার ইটান্ডা এলাকায় অনেক বছর আগে স্বামী মারা গেছেন আনোয়ারা বিবির ৭২ । বয়সের ভারে তেমন কিছু কাজ করতে পারেননা তিনি । তার দুই ছেলে এক মেয়ে। বড়ো ছেলে সব্যসাচী মোল্লার বিরুদ্ধে সম্পত্তি লিখিয়ে নেবার জন্য তার মায়ের সাথে এরকম ব্যবহার করে বলে অভিযোগ করে গ্রামবাসীরা। আজ সকাল বেলা প্রতিবেশীদের সন্দেহ হওয়াতে ঘরে ঢুকে আনোয়ারা বিবিকে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments:
Post a Comment