গরু চোর সন্দেহে যুবকদের গণধোলাই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2017

গরু চোর সন্দেহে যুবকদের গণধোলাই



নিজস্ব সংবাদদাতাঃ গরু চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
             ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইংরেজবাজার থানার পিড়ানাপিড় এলাকায়।পুলিশ জানিয়েছে,আক্রান্ত দুই যুবকের নাম রেজাউল করিম(২৪) এবং তাহিদুল মোমিন(৩০)। তাদের দুইজনের বাড়ি মোথাবাড়ি থানার বাবলা এলাকায়।
           সোমবার রাতে মোটর বাইকে চেপে তিনজন পিড়ানাপিড় এলাকা দিয়ে মালদা শহরের দিকে জাচ্ছিল বলে আক্রান্তদের দাবি। অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন তাদের ধরে ফেলে এবং গরু চোর সন্দেহে গণধোলাই শুরু করে। সুযোগ বুঝে একজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। তবে প্রকৃত কারণ খুজতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad