নিজস্ব সংবাদদাতাঃ এক কোটি টাকার চোরাই মটরদানা সহ ধৃত ১৫ জন পাঁচারকারী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাত মহিষাদল থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গেঁওখালীতে অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের মটরদানা পাচারকারীদের আটক করা হয় ট্র্যাকসহ।গেঁওখালীর ত্রিবেনী সঙ্গম অর্থাৎ তিনটি নদীর মিলন স্থল হলদি, হুগলী ও রুপনারায়ন। সেই ত্রিবেনী সঙ্গম দিয়ে বহু জাহাজ হলদিয়া বন্দরে পন্য নিয়ে যাতায়াত করে থাকে। সেই জাহাজ থেকে পণ্য চুরি করে ট্রাকে ভর্তি করে পাঁচার করার সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ।
মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস জানিয়েছেন, সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে কয়েকশ বস্তা মটরদানা সহ কয়েকটি আটক করা হয়েছে। পাঁচারের সাথে যুক্ত কয়েকজনকে আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
No comments:
Post a Comment