নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
ডেঙ্গু নিয়ে বিরোধীদের সাথে শাসকদলের টানাপোড়ন চলছে। আজ ডেঙ্গু নিয়ে পুরসভায় স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলার শিকার হলেন বিজেপির ওবিসি মোর্চার নেতা কর্মীরা। অভিযোগের তীর তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভায়। হামলার ঘটনায় বিজেপি ও তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ।
এদিন ডেঙ্গুর নিয়ে বিজেপির ওবিসি মোর্চার নেতা কর্মীরা ডানকুনি পুরসভায় একটি ডেপুটেশন জমা দিতে যান। সেই সময়ে বিজেপির নেতা কর্মীদের উপর তৃণমূলের কর্মী সমর্থকরা হঠাৎ আক্রমন করেন বলে অভিযোগ। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় ডানকুনি থানার পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই প্রসঙ্গে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিষ মুখোপাধ্যায় বলেন, বিজেপির নেতা কর্মীরা ডেপুটেশনের নামে পুরসভায় এসে গালি গালাচ করছিলেন। সেই সময়ে পুরসভায় হাজির থাকা সাধারন মানুষ এর প্রতিবাদ করেছেন। তাই বিজেপি কর্মীদের উপর হামলা করছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।এই বিষয়ে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল বলেন, ডানকুনিতে তৃণমূল জন সমর্থন হারিয়ে বিজেপির ভয়ে বিজেপি ভূত দেখছে।

No comments:
Post a Comment