চাকরীর দেওয়ার প্রতারণার দায়ে গ্রেফতার তৃণমূলের প্রাক্তণ ব্লক সভাপতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2017

চাকরীর দেওয়ার প্রতারণার দায়ে গ্রেফতার তৃণমূলের প্রাক্তণ ব্লক সভাপতি


উত্তর ২৪ পরগণার বাগদা ব্লক তৃনমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তুলসী বিশ্বাসকে চাকরী দেওয়ার নামে প্রতারণার দায়ে গ্রেপ্তার করল বাগদা থানা l     পুলিশ সূত্রে খবর বাগদা  ব্লকের চাপারুই গ্রামের প্রসেনজিত রায় নামের এক যুবকের কাছ থেকে ২০১২ সালের টেট পরীক্ষায় প্রাইমারী স্কুলে চাকরী পাইয়ে দেবার নাম করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নেই তুলসী বিশ্বাস ওই যুবককে টেটের ভুও নিয়োগ পত্র দিয়ে এই টাকা হটিয়ে নিয়েছে বলে ২৮ -৮- ২০১৭ তারিখে বাগদা থানায় চাকরীর নামে প্রতারণার অভিযোগ দায়ের করে প্রসেনজিত রায় l পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা শুরু করে তুলসী বিশ্বাসের খোজ শুরু করে দীর্ঘদিন পুলিশের চোঁখে ধুলো দিয়ে পালিয়ে থাকে অবশেষে সোমবার বিকেলের পরে গোপন সূত্রে খবর পেয়ে তুলসী বিশ্বাসকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ l আগামীকাল তুলসী বিশ্বাসকে বনগাঁ মাহাকুমা আদালতে পাঠান হবে l স্থানীয় সাধরন মানুষের দাবি তৃনমূল কংগ্রেসের সভাপতি থাকাকালীন ক্ষমতার জাহির করে বাগদার বিভীন্ন এলাকার মানুষের কাছথেকে চাকরী দেবার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রচুর অর্থতুলেছে আর জানায় সঠিক ভাবে খুঁজলে এই প্রতারণার শিকার অনেক তৃনমূল কংগ্রেসের কর্মীরাও l

No comments:

Post a Comment

Post Top Ad