জলে ডুবে মৃত কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 November 2017

জলে ডুবে মৃত কিশোর

বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর পুরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সৌম্যদীপ প্রামাণিক(৫) নামে একটি ববালক শনিবার ২৫ নভেম্বর সকালে বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। প্রথমে স্থানীয় মানুষের নজরে আসে যে একটি শিশুর দেহ এলাকার পুকুরে ভাসছে। শিশুটির দেহটি উদ্ধার করে দেখা যায়, সেটি ওই পুকুরের পাশের বাড়ির ছেলে সৌম্যদীপের। এরপরে সৌম্যদীপকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সৌম্যদীপের বাবা শঙ্কর প্রামাণিক পেশায় টোটোচালক। তিনি জানিয়েছেন, যে পুকুর থেকে ছেলের দেহ উদ্ধার হয়েছে, সেটি একদম তাদের বাড়ির পাশে, হয়তো সকালে খেলতে খেলতে ও পা পিছলে কোনোভাবে পুকুরে পরে গেছে। সৌম্যদীপের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেশ কিছু এলাকাবাসীর অভিযোগ, হালিশহর জুড়ে অসংখ্য পুকুর। কিন্তু তার মালিকেরা তা ঠিক মতো সংস্কার করেন না। পুরসভাও উদাসীন। আর এর ফায়দা তুলছে একশ্রেণির অসাধু প্রোমোটার।

No comments:

Post a Comment

Post Top Ad