মহামারীর আকার নিল ডেঙ্গু, কোথায়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 November 2017

মহামারীর আকার নিল ডেঙ্গু, কোথায়?



বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁকশিমুল , বহড়া বাউরি পাড়া ও বহড়া মাল পাড়া এই তিনটি গ্রামে কার্যত মহামারির আকার নিল ডেঙ্গু ।  আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে । ইতিমধ্যেই অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে । গ্রামের প্রতিদিনই কেউ না কেউ ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হচ্ছে । ডেঙ্গুর এই বাড় বাড়ন্তে কার্যত আতঙ্কে কাঁপছে ওই তিন গ্রামের বাসিন্দারা ।
বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁকশিমুল গ্রামে দুর্গাপুজোর সময় ডেঙ্গুতে আক্রান্ত হন এক ব্যাক্তি । এরপর থেকেই ধীরে ধীরে ডেঙ্গু ছড়িয়ে পড়তে শুরু করে । শুধু বাঁকশিমুল গ্রামেই নয় পার্শ্ববর্তী বহড়া মাল পাড়া ও বহড়া বাউরি পাড়াতেও দ্রুত হারে ছড়িয়ে পড়তে থাকে ডেঙ্গু । দিন দশেক আগে স্বাস্থ্য দফতরের একটি দল গ্রামে গিয়ে ১০৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে । এর মধ্যে ৩০ জনের রক্তে ডেঙ্গুর জীবানু ধরা পড়ে বলে খবর । ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো বেশ কয়েকজন গ্রামবাসী স্থানীয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি আছেন । গ্রামবাসীদের দাবি গ্রামগুলিতে ডেঙ্গু মহামারির আকার নিলেও একদিন স্বাস্থ্য দফতরের টিম পাঠিয়ে ও একদিন মশা মারার কামান দিয়ে মশানাশক স্প্রে করেই দায় সেরেছে স্বাস্থ্য দফতর । গ্রাম বাসীদের দাবি ওই তিনটি গ্রামে ডেঙ্গুর প্রকোপ এখনো সেভাবে কমেনি ।

No comments:

Post a Comment

Post Top Ad