এবার মুকুলকে চ্যালেঞ্জ অভিষেকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 December 2017

এবার মুকুলকে চ্যালেঞ্জ অভিষেকের



শনিবার  সবং এ হাজির হন অভিষেক ব্যানার্জী ও পার্থ চ্যাটার্জী। চাঁদকুড়ি হাইস্কুল মাঠে প্রচার সভায় যোগ দেন তারা। সভাতে অভিষেক ছাড়াও হাজির ছিলেন জেলার সাংসদ বিধায়ক ও নেতৃবৃন্দ।পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২১ শে ডিসেম্বর। আর এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী মানস ভুইঞার স্ত্রী গীতা রানী ভুইঞা। এদিনের এই সভা থেকে নাম না করে মুকুলকে তীব্র আক্রমণ করেন অভিষেক।  রাজ্যের ২৯৪ টা বিধানসভা আসন বা যে কোনও পঞ্চায়েত আসনে দাঁড়িয়ে জিতে আসার চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, যার কাছে মানুষের সমর্থন নেই, তিনি মুখে বেশি বড় বড় কথা বলেন। পাশাপাশি দলে মুকুলের হাত ধরেই বেনোজল ঢুকেছে বলে দাবী করেন তিনি। এরই সাথে পার্থ চ্যাটার্জীর সুরে সুর মিলিয়ে 'চাটনী দাদু' বলে মন্তব্য করেন অভিষেকও। এর সাথে বিজেপি প্রার্থী যে বহিরাগত, সে খোঁচাও দেন তিনি।অভিষেকের দাবী, ভোটার লিস্টে বিজেপির কাউকে না পেয়ে বাইরের থেকে প্রার্থী এনে দাঁড় করাতে হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad