দিঘায় ৩৭ কেজি তেলিয়া ভোলা! দাম জানলে অবাক হবেন আপনিও - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 December 2017

দিঘায় ৩৭ কেজি তেলিয়া ভোলা! দাম জানলে অবাক হবেন আপনিও



ফের দিঘায় ৩৭ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা  মাছ বিক্রি হল প্রায় সাত লাখ টাকায়। এবারও এই মাছটি ধরেছেন মন্দারমণির জাকির হোসেন । সপ্তাহ তিনেক আগে এই ধরনের একটি ৪০ কেজির ভোলা বিক্রি করে জাকির পেয়ে ছিলেন ৮ লাখ টাকা ।  শনিবার আবার তাঁর জালে পড়ল এমন মাছ । এদিনের এই মাছটির ওজন ৩৭ কেজি হলেও নিয়ম মতো ৩৫ কেজি মাছের দরদাম হয় ।১৯হাজার করে মোট ৬ লক্ষ ৬৫ হাজার টাকা দাম মিলেছে এদিনের মাছে । দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নবকুমার পয়ড়্যার আড়তে  বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়।
  এই ধরনের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কিন্তু প্রজননের জন্য উপকূলে এসে ধরা পড়ে যায় মাছটি।নিলামের জন্য বাজারে নবকুমার পয়ড়্যার আড়তে মাছটি আনার পর থেকেই দরদাম শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বেলা ১১ টা নাগাদ কেজি প্রতি মাছটির দাম ওঠে ১৯ হাজার টাকা। এবার  মাছটি কেনে এস এফ টি সংস্থা । এ ধরনের মাছের দাম বেশি হয় এর পটকার জন্য। কারণ এই মাছের পটকায় জীবনদায়ী মূল্যবান ক্যাপসিউলের খোল তৈরি হয়।এবার মাছটি চিনে পাঠানো হবে এমনটাই জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad