মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ,গ্রেফতার দোকানদার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 December 2017

মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ,গ্রেফতার দোকানদার


চপ  খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মানসিক প্রতিবন্ধী এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক দোকানদার। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার কালী পুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিতার বাবা অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, কালিপুর গ্রামের মোড়ে চপ মুড়ি তেলে ভাজার দোকান করেন মধ্য বয়সী গনেশ দাস। নির্যাতিতার বাবা অভিযোগ, আমরা স্বামী-স্ত্রী কাজ করি লোকের বাড়িতে, বারো বছরের বিকলাঙ্গ মেয়ে বাড়িতে থাকে। কখন কখনও বাড়ির বাইরে যায়।গ্রামের মোড়ের মাথায় চপ তেলেভাজা দোকান করে গনেশ। সে প্রায়ই তেলেভাজা হাতে দিত। প্রায় ডাকত তেলেভাজা দেবে বলে। গত তিনদিন আগে তেলেভাজা দেবার টোপ দিয়ে পয়সার লোভ দেখিয়ে আমাদের ফাঁকা বাড়িতে ঢুকে আমার মেয়ের কে গায়ে হাত দেয়। পরে আবার একদিন আমার বাড়িতে আমার বিকলাঙ্গ মেয়েকে ধর্ষন করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত গনেশ দাসকে।তদন্তে পুলিশ।

অন্যদিকে মঙ্গলবার রাতে টিউশন থেকে বাড়ি ফেরার পথ ষষ্ট শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ  উঠলো এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে । ওই ব্যক্তিকে গ্রেফতার করে রায় দীঘি থানার পুলিশ । শুক্রবার অভিযুক্তকে ডায়মন্ড হারবার জর্জ কোটে তোলা হয়েছে । ছাত্রীকে শরীরিক পরিক্ষার  জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে আনা হয়েছে । অভিযুক্তের বিরুদ্ধে পস্কো আইনে মামলা রুজ্জু করা হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad