মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদে আক্রান্ত ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 December 2017

মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদে আক্রান্ত ছাত্র


মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত একাদশ শ্রেণির ছাত্র।ঘটনাটি ঘটেছে  ইংরেজবাজার থানার বিশ্বনাথমোর শাঁতালপাড়া এলাকায়।  তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,আক্রান্ত ছাত্রের নাম সাগনিক চাকি(১৮) বাড়ি মহেশপুর এলাকায়।সে মালদা টাউন উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত ছবি ঘোষ সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
 ছাত্রের অভিযোগ,এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এর ফলে আসক্ত হয়ে পড়ছে অল্পবয়সী ছেলেরা। তাই বিক্রির প্রতিবাদ করতে যায় সে। সেই সময় ছবি ঘোষ সহ তিনজন ইট নিয়ে হামলা চালায় তার উপর। ইটের ঘায়ে জখম হয় সে। গুরুতর আঘাত লাগে তার মাথায়। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে ছাত্রের পরিবারের লোকরা প্রতিবাদী ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad