এবার আন্ত্রিকের প্রকোপে হাসপাতালে ভর্তি হাওড়াবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

এবার আন্ত্রিকের প্রকোপে হাসপাতালে ভর্তি হাওড়াবাসী



ডেঙ্গু থেকে পুরোপুরি ছাড়া না পেলেও অন্য রোগের চাড়া দিল হাওড়া জেলাতে।  উত্তর হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসার জন্য ভর্তি ৭০ জন। যার মধ্যে রয়েছে  ১৫-২০ জন শিশু। হাসপাতালে বেড না থাকায় একটি বাডেই রয়েছেন ২-৩ জন করে, এমনকি মেজেতেও অস্থায়ী বিছানা করে চলছে চিকিৎসা। প্রতিদিন হাসপাতালে বহির বিভাগে আসছে ২০-৩০ জন। জানা গিয়েছে অধিকাংশ রুগীর বাড়ি হাওড়া পুর এলাকার ৬৪ নং ওয়ার্ডে ভট্টনগর, আনন্দনগর, মীরপাড়া, কালিতলা এলাকার। গত সপ্তাহে পানিও জলের পাইপ ফেঁটে যাওয়ার কারণে ২ দিন ধরে চলে মেরামতির কাজ। সোমবার থেকে দেখা দেয় অান্ত্রিকের প্রকোপ। প্রাথমিক ভাবে অনুমান জলের লাইন  মেরামত করা সময় কোনও কারণে দূষিত বর্জ্য পদার্থ  জলে মিশে গিয়ে এই বিপত্তি।

No comments:

Post a Comment

Post Top Ad