কেকে জিএসটির কোপ! গুনতে হবে বর্ধিত মূল্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

কেকে জিএসটির কোপ! গুনতে হবে বর্ধিত মূল্য


GST এবং ডিমের বর্ধিত মূল্যের থাবা বড়দিনের কেকে| ফলে বাজারে কেক পিছু বাড়তি টাকা গুনতে হবে সাধারণ মানুষকে| বড়দিন উপলক্ষে হুগলি জেলার ব্যান্ডেল, ত্রিবেনী শিবপুর, ভদ্রেশ্বর, চাঁপদানি প্রভৃতি বিস্তীর্ণ এলাকা জুড়ে বেকারীগুলি কেক তৈরীর প্রতিযোগিতায় নামে| সাড়া বছরের সাধারণ কেক, বিস্কুটকে কিছুটা দুরে সরিয়ে রেখে নানাবিধ স্বাদের কেক তৈরিতে মন দেন তাঁরা| ফলে এই একমাসের জন্য জেলায় হাজারের বেশি কর্মসংস্থানও তৈরী হয়| ছোট বড় সব বেকারী কারখানাগুলিতে অতিরিক্ত শ্রমিক হিসাবে কাজে যোগ দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ| সেইরকমই ব্যান্ডেলের প্রখ্যাত বেঙ্গল বেকারিতে এবারে অতিরিক্ত প্রায় ৩০ জন শ্রমিক কাজে যোগ দিয়েছে| দিনরাত এক করে তাঁরা কেক তৈরী করে চলেছেন| কেক তৈরীর বিভিন্ন উপকরণ মেশিনের সাহায্যে মিশিয়ে পরিমান স্বরূপ ছাঁচে তুলে অত্যাধুনিক হিট চেম্বারে চলে যাচ্ছে| তারপর ছাঁচ থেকে তৈরী হওয়া কেক বের করে নিয়ে যাওয়া হচ্ছে প্যাকিং-এর ঘরে| সেখনেই কর্মীর সংখ্যা সবথেকে বেশি| সেইসমস্ত কেক প্যাকেট বন্দী হয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে| তবে অনেকে রিটেলার আবার পরিবহনের খরচের কথা মাথায় রেখে নিজেরাই এখানে এসে প্যাকেট বন্দী সেইসমস্ত কেক দোকানে নিয়ে যাচ্ছেন| তাই প্রতিদিন সকাল থেকে বেকারিগুলিতে ভিড় লেগেই থাকছে|

বিগত প্রায় ১৪ বছর ধরে বর্ধমান থেকে এই বেকারিতে আসা জনৈক সুকের আলী বলেন সারাবছর রাজমিস্ত্রির কাজ করি| আর ডিসেম্বরে লেবারের সংখ্যা কম থাকায় রাজমিস্ত্রির কাজ সেইভাবে করা যায়না| একটা সময় এই কাজ শিখে রেখেছিলাম তাই রক্ষে| না হলে এই সময় বাড়িতে বসেই সময় কাটাতে হত| তিনি আরও বলেন যে, কাজের সময় একটু বেশি হলেও ডিসেম্বর মাসে এখানে এলে রোজগার অনেকটাই বেশি হয়| তাই প্রত্যেকবার এই সময় এখানে এসে কেক তৈরীর কাজ করি| অন্যদিকে এই বেকারীর ম্যানেজার নুরুল সরকার বলেন, ১৮% GST এবং ডিমের বর্ধিত মূল্যের জের কেক শিল্পে বিপুলভাবে পড়েছে| তাই এবারে কেকের দামও বৃদ্ধি পেয়েছে| তবে খাদ্যপ্রিয় বাঙ্গালির কথা মাথায় রেখে রয়েল ফ্যামিলি কেক, বিশেষ ধরনের ফ্রুট কেক সহ বেশ কয়েকটি নতুন কেক বাজারে আনা হচ্ছে| তবে বড়দিনের বাজার এবার সত্যিই বড় হয় কিনা নাকি গত বছরের নোট্ বাতিলের মতো এবারে ১৮% GST-র থাবা বাজারের কেকের উপর পরে এখন তা সময়ই বলবে!

No comments:

Post a Comment

Post Top Ad