বিজেপি নেত্রীকে আদর করবেন তৃণমূলের পালোয়ান, শীতে হঠাৎ গরম নানা মহলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

বিজেপি নেত্রীকে আদর করবেন তৃণমূলের পালোয়ান, শীতে হঠাৎ গরম নানা মহলে



বীরভূম পালোয়ানের আদর করে দেওয়া ইচ্ছায় পঞ্চায়েত ভোটের আগে শাসক-বিরোধী সরগরমে ঘামছে বীরভূম। লকেট চট্টোপাধ্যায়কে 'ছোট বোন' সম্বোধন করে অনুব্রত এদিন বলেন,"বাচ্চা মেয়ে, বুদ্ধিশুদ্ধি নাই। ছোট বোনের মত। আদর করে দেব। আর কিছু বলব না।" এখানেই শেষ নয়। আরও একধাপ এগিয়ে অনুব্রত এদিন বলেন, "বোকা মেয়ে হলে তারা অনেক কিছু ভুল বলে ফেলে। অল্প বয়স। বয়স হয়নি। কথা জানে না। দোষ নেই।"  অনুব্রতর এই 'আদর'-অর্থ নিয়েই কুচুটেপনা শুরু হয় বীরভূমের আনাচে কানাচে। চায়ের দোকান থেকে হাটের মোড়ে জটলায় অনুব্রত মণ্ডলের আদরের বাসনায় গরম। শুধু শীতের বীরভূম নয়
কেমন করে আদর করবেন অনুব্রত সেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতকে বিঁধে বিজেপি মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় রণংদেহী মেজাজে  বলেছিলেন, "মাথায় অক্সিজেন যায় না। আমাদের মহিলারা মিলে এমন মারবে...কান বন্ধ করে তালা লাগিয়ে, চাবি নিয়ে চলে যাব।" ৪৮ ঘণ্টা পর লকেটের সেই চাঁচাছোলা আক্রমণের জবাব দিলেন বীরভূমের 'কেষ্ট দা'। যার গরমে সরগরম বীরভূম।

No comments:

Post a Comment

Post Top Ad