দিঘার সমুদ্র সৈকতে ই-বাইক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 December 2017

দিঘার সমুদ্র সৈকতে ই-বাইক


চাঁদনী, দিঘা: দিঘার সমুদ্র সৈকত ভ্রমণে আরও আনন্দ আনতে চালু হল ই-বাইক পরিষেবা। আধারকার্ড আর ড্রাইভিং লাইসেন্স থাকলেই সামান্য খরচেই এবার দিঘা-মন্দারমণিতে কেউই পেয়ে যাতে পারেন বাইকে চেপে সৈকতভ্রমণের সুযোগ।আগামী নতুন ইংরেজি বছরের শুরুর দিন থেকেই পুরোদমে চালু হতে চলেছে এই পরিষেবা। ব্যাটারি চালিত এই বাইক পরিষেবায় পেতে ঘন্টায় পর্যটকদের খরচ করতে হবে ৬০ টাকা। আর পুরোদিন বাইক সফর করতে চাইলে খরচ করতে হবে ৯০০ টাকা। প্রাপ্তবয়স্ক ২ জন এবং একজন শিশু মিলে মোট ৩ জন এই বাইক চাপতে পারবেন। প্রতিটি বাইকে জিপিএস সিস্টেম চালু থাকছে। এক্ষেত্রে পর্যটকরা কোনও সমস্যায় পড়লে তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে পৌঁছাবেন ই-বাইক পরিষেবার কর্মীরা। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সঙ্গে "ডোস হুইলার" নামের একটি সংস্থা এই পরিষেবা চালু করছে।


দিঘা এবং মন্দারমণিতে সংস্থার দুটো কাউন্টার থাকছে। সেখান থেকেই মিলবে এই পরিষেবা। হোটেল বসে ফোন করলেও পৌঁছে যাবে বাইক।এতদিন দিঘায় এসে তাজপুর, মন্দারমণি কিংবা ওডিশার তালসারি যেতে হলে পর্যটকদের বিপুল টাকা খরচ করে রিকশা কিংবা ভাড়ায় গাড়ি নিতে হত। এতে করে পর্যটকদের খরচ যেমন বাড়ে, তেমনি অনেক সময় হয়রানির শিকার হতে হয়। তাছাড়া অনিয়ন্ত্রিত রিকশা, গাড়ি চলাচলের ফলে যানজটও তৈরি হয় রোজ। ই-বাইক পরিষেবা চালু হলে এই সমস্ত সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী সকলেই। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী বলেন," মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্দারমণি-দিঘা, তাজপুর-শঙ্করপুর এই ৪ সৈকতকে একসূত্রে বাঁধার পরিকল্পনা নিয়েছেন। বাইক পরিষেবা চালু হলে সহজেই পর্যটকেরা এই পর্যটন কেন্দ্র ঘুরে আসতে পারবেন। সময়, খরচ যেমন কম অপচয় হবে তেমনি ব্যাটারি চালিত এই বাইক পরিষেবায় দূষণ সমস্যা নেই।যার ফলে ই-বাইক পরিষেবা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হবে।"ডোস হুইলার" সংস্থার নিত্যানন্দ মাইতি বলেন,"বেপরোয়া হওয়ার সুযোগ নেই এই বাইকের ক্ষেত্রে। ৩০ কিমি সর্বোচ্চ গতিতে চলবে। বাইক চালাতে গিয়ে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য প্রতিটি বাইকেই জিপিএস সিস্টেম চালু রাখা হচ্ছে।"

No comments:

Post a Comment

Post Top Ad