রাজস্থানের পর এবার কেরালায় উদ্ধার হল বাঁকুড়া থেকে কেরালায় কাজ করতে যাওয়া এক যুবকের নলি কাটা মৃতদেহ । পরিবার সুত্রে জানা গেছে মৃতের নাম হেমন্ত রায় । বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামে । মাস তিনেক আগে স্থানীয় একজনের সঙ্গে ওই যুবক ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে কাজ করতে কেরলে যান । পরিবারের দাবি হেমন্ত কেরলের আলাপুঝা জেলায় পানাভল্লিতে কাজ করতেন । রবিবার সন্ধ্যায় টেলিফোনে পরিবারের লোকজন খবর পান কেরলে হেমন্তর নলি কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । এই ঘটনায় রীতিমত শোকস্তব্ধ রোল গ্রাম । বিষয়টি নিয়ে উপযুক্ত তদন্তের দাবিতে রাজ্য সরকারের হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে মৃতের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা।

No comments:
Post a Comment