বিনামূল্যে স্তন ক্যান্সারের ব্যয় সাপেক্ষ মেমোগ্রাফী পরীক্ষা পরিষেবা গরীবদের জন্য প্রথম পর্যায়ে দিতে চলেছে আরএনটেগর। এমনকি , স্বেচ্ছাসেবী সংস্হা অর্গো ভব হিউম্যানিটি ডেভেলপমেন্ট বেসরকারী হাসপাতাল আরএনটেগর যৌথ উদ্যোগে গরীবদের ক্যান্সার সহ বেশ কয়েকটি রোগে আক্রান্তদের জন্য কাজ করতে উতসাহ দেখিয়েছে।
প্রসঙ্গত, শনিবার অর্গো ভব হিউম্যানিটি ডেভেলপমেন্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্হার তরফ থেকে টালিগঞ্জে রোটারি ক্লাবের উদ্যোগে আশুতোষ কলেজে আয়োজিত হয় বিনামূল্যে এক স্বাস্থ্যপরীক্ষা শিবির ।সেখানেই দুই সংস্হা এ যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের শারীরিক সচেতনতা বৃদ্ধি করা। ওই চিকিৎসা শিবিরে স্থানীয়দের বিনামূল্যে চোখের পরীক্ষা, হার্টের পরীক্ষা, ইসিজি সহ সাধারণ শারীরিক পরীক্ষা করা হয়।ওই শিবিরে বিণামূল্যে চক্ষু বিশেষজ্ঞদের পাঠিয়েছিল কিউরে আই কেয়ার হসপিটাল । জানা গিয়েছে, বাইপাসের আরএন টেগর বেসরকারী হাসপাতাল ইসিজি ও সাধারণ স্বাস্হ্য পরীক্ষায় সাহায্য করে। হাসপাতালের চিকিতসকরা জানিয়েছেন, চল্লিশোর্ধ মহিলাদের স্তন ক্যান্সারের প্রবণতা বাড়ছে দেশ জুড়ে । তাই এ রোগের হাত থেকে রক্ষা পেতে মেমোগ্রাম ডিভাইসের মাধ্যমে মেমোগ্রাফি পরীক্ষা বিনামূল্যে গরীবদের পরিষেবা প্রথম পর্যায়ে দেবে আরএন টেগর হাসপাতাল । প্রসঙ্গত এই মেমোগ্রাফী পরীক্ষা বেশ ব্যয় সাপেক্ষ ।রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী দিনে অর্গো ভব হিউম্যানিটি ডেভেলপমেন্ট ও আরএনটেগর এক সঙ্গে কাজ করতে উতসাহী।






No comments:
Post a Comment