বারাসাত আদালতের বাইরে উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

বারাসাত আদালতের বাইরে উত্তেজনা








গৃহবধূ হত্যাকে কেন্দ্র করে বিক্ষোভ বারাসাত আদালত চত্বরে ।দাবী ,অন্যতম অভিযুক্ত ঝুমা মজুমদার এখনো ফেরার ।তাকে গ্রেপ্তার করা সহ  অভিযুক্তদের ফাঁসির দাবীতে বারাসাত আদালতের সামনে বিক্ষোভ করেন মৃতার আত্মীয় পরিজন ।এমনকি আদালত চত্বরের মধ্যে ঢুকে পড়েন তাঁরা বিক্ষোভরত অবস্থায় । গত নভেম্বর মাসের  সতেরো তারিখ   সুদেবী সর্দার নামে গৃহবধূর দেহ উদ্ধার হয় বারাসাত রেল লাইনের পাশ থেকে ।অভিযোগ দীর্ঘদিন ধরেই লক্ষাধিক টাকা পণের দাবীতে চলছিল দৈহিক ও মানসিক ও শারিরীক অত্যাচার ।এই টাকা বাপের মেটাতে না পারায় ও বৌদির সাথে  স্বামীর অবৈধ সম্পর্ক দেখে ফেলায়  খুন হতে হয় তেইশ বছরের সুদেবীকে ।প্রসঙ্গত দেড় বছর আগে  মধ্যমগ্রামের বীরগ্রামের সুদেবীর সাথে দত্ত পুকুরের বিজয় মজুমদারের বিয়ে হয় ।
   অন্যতম মূল অভিযুক্ত   ঝুমা মজুমদার  কে গ্রেফতার এর দাবি তে  বিক্ষোভের পেছনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে সেকথা দত্তপুকুর থানায় করা অভিযোগে বর্ণিত ।পণের বিষয়ের  পাশপাশি স্বামী বিজয় মজুমদারের সঙ্গে
বৌদি ঝুমা মজুমদারের  অবৈধ  সম্পর্ক ছিল আর তা ধরে  ধরে ফেলার পর  স্ত্রী কে খুন হতে হয় বলে অভিযোগ ।  স্বামী বিজয় মজুমদার ও  ভাসুর ও শশুর গ্রেফতার হয়েছে।প্রায় এক মাস হয়ে গেলে ও গ্রেফতার  হয়নি ঝুমা মজুমদার ।তার গ্রেফতারের  দাবি তে ও অন্যদের ফাঁসির দাবীতে  সুদেবীর পরিবার পরিজন শুক্রবার প্রায় দুঘন্টা  বিক্ষোভ দেখায়  বারাসাত আদলতে ।॥

No comments:

Post a Comment

Post Top Ad