আয়োজিত হচ্ছে খড়দহ সাংস্কৃতিক উৎসব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

আয়োজিত হচ্ছে খড়দহ সাংস্কৃতিক উৎসব








আয়োজিত হচ্ছে খড়দহ সাংস্কৃতিক উৎসব। আয়োজনে খড়দহ অগ্রসর সমাজ কল্যান কেন্দ্র। এইবার অগ্রসর সমাজ কল্যান কেন্দ্র ১৭তম বর্ষে পদারপন করলো। এই  উৎসবে এবার থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী, নাটক, সেমিনার ও মেলা। খড়দহ বিধানসভা এলাকার অন্তর্গত বিভিন্ন ক্লাব সংগঠন এইদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এসে পৌছায় মেলা প্রাঙ্গনে। ১৪ই ডিসেম্বর বিকাল ৫:৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন সাংসদ অধ্যাপক সৌগত রায় ও প্রধান অতিথি হিসেবে মঞ্চে হাজীর ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত অর্থ মন্ত্রী ডাঃ অমিত মিত্র। এই উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অভিনেত্রী ৠতুপণা সেনগুপ্ত। এই উপলক্ষে "অগ্রসর" সমাজ কল্যান কেন্দ্রের তরফ থেকে এক সাংবাদিক সন্মেলন করে অগ্রসর সমাজ কল্যান কেদ্রের কার্যকরী সভাপতি ও খড়দহ পৌরসভার উপ-পৌরপ্রধান সুকন্ঠ বনিক বলেন ২০১২ সাল থেকে তারা আয়োজন করে আসছেন এই খড়দহ উৎসব। এবারে তাদের মূল উদ্যেশ্য হোল ১৬ জন গরীব কান্সার ও কিডনি জনিত রোগের রুগীদের হাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তার মতে "বছরের শেষে এই কটা দিন অন্তত গরীব মানুষদের মুখে একটু হাঁসি ফোটাতে পারলেই আমাদের তৃপ্তি"। এলাকার প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে তারা ছাত্রছাত্রীদের এই মন্ত্রে জাগরিত করতে চান যাতে আগামী তে এই সব কচিকাঁচারাও এই একই পথের পথিক হতে পারেন। তাদের এই কর্মে ডাঃ অমিত মিত্র যে তার যথাসাধ্য সাহায্যের চেষ্টা কর চলেছেন তাও জানাতে ভুললেন না সকন্ঠ বনিক।

No comments:

Post a Comment

Post Top Ad