স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক্য রয়েছে সন্দেহের বসে স্ত্রীকে পিটিয়ে খুন করলো স্বামী ।ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার খরদার কাচালাইন এলাকায় ।মৃতার নাম উর্মিলা রাজভর (৩৪) ।পলাতক উর্মিলার স্বামী জিতেন্দ্র রাজভর ।১৫ বছর আগে জিতেন্দ্রর সঙ্গে উর্মিলার বিয়ে হয়। তাঁদের তিন সন্তানও রয়েছে। অভিযোগ, প্রতিবেশী এক যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত জিতেন্দ্র। এনিয়ে মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। গতরাতেও বচসা চরমে ওঠে। সেই সময় জিতেন্দ্র লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে বলে অভিযোগ।ঘটনার পরই চম্পট দেয় জিতেন্দ্র। উর্মিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে আসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁরাই উর্মিলাকে উদ্ধার করে খড়দার বলরাম সেবা মন্দির স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান। সেখানে উর্মিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ময়নাতদন্তের জন্য দেহটিকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

No comments:
Post a Comment