এবার বিজেপির নিশানায় মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বিজেপির এক জনসভায় দাঁড়িয়ে বলেন, তৃণমূলরা এখন টাকা নিচ্ছে স্কুল-কলেজ থেকে। শিক্ষার নামে ব্যবসা করছেন তাঁরা। পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি হুশিয়ারি দিয়ে জয় বলেন, যদি এবার থেকে শিক্ষা নিয়ে সরব না হয়, তাহলে পার্থবাবুকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারকে বলা হবে স্কুল কলেজ চালাতে। ফলে শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। সুরক্ষিত হবে। এদিন জয়ের নেতৃত্বে ২৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি জয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিয়ে বলেন, বিভিন্ন সময়ে রাহুল গান্ধী বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন।ইউরোপের নানা চার্চে যাচ্ছেন।
এছাড়াও তাঁর জাত নিয়ে প্রশ্ন করেন জয়বাবু। তিনি মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন তাদের দোসর তৃণমূল নেত্রী বিভিন্ন সময়ে নামাজ পড়ছেন, রোজা রাখছেন। আসলে এদের জাতটা কি? মিথ্যে পুজো, মিথ্যে রোজা খেয়েদেয়ে দেয়ে ইফতেয়ার করা মানুষ আর দেখতে চায়না।দিদির এই সব মিথ্যাচার দেখে সংখ্যাগুরুরা সড়ে গিয়েছিল। এখন এই সব দেখে সংখ্যালঘুরাও আস্তে আস্তে তার পাশ থেকে সড়ে যাচ্ছে।জয় ব্যানার্জী ভদ্রেশ্বরে কাউন্সিলর মনোজ উপাধ্যায় খুন প্রসঙ্গে বলেন, তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি তৃণমূলে যেতে চাননি তার কারণে মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে। ফলে এটা পরিষ্কার যারাই তৃণমূলে যেতে চায় তাদেরই মৃত্যুবরণ করতে হচ্ছে।
No comments:
Post a Comment