বিমানে শ্লীলতাহানির শিকার বলিউড অভিনেত্রী!দেখুন তাঁকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 December 2017

বিমানে শ্লীলতাহানির শিকার বলিউড অভিনেত্রী!দেখুন তাঁকে


বিমানে শ্লীলতাহানির শিকার হলেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম।সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন, বিমানে এক মধ্যবয়স্ক ব্যক্তি তাঁর পিছনে বসেছিল।  আর সেই ব্যক্তিই তাঁর শ্লীলতাহানি করেছে। বলেন, তিনি তখন ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যে বুঝতে পারেন, কেউ তাঁর শরীরের পিছনের অংশে ও ঘাড়ের কাছে পা বোলাচ্ছে। তাঁর কথায়, “প্রায় ৫ থেকে ১০ মিনিট ধরে এরকম চলছিল। আমি নিশ্চিত হলাম। বুঝতে পারলাম, আমার কাঁধে চাপ দিচ্ছে লোকটি। পা দিয়ে শরীরের পিছনের অংশ স্পর্শ করছে। পা ওঠানামা করাচ্ছে।”
ঘটনার ভিডিও তোলার চেষ্টা করেছিলেন জাইরা। তবে তা পারেননি। জানিয়েছেন, তিনি ভিডিও রেকর্ডিং করতে চেয়েছিলেন। চেষ্টাও করেছিলেন। কিন্তু, বিমানে আলো অল্প থাকায় সম্ভব হয়নি। বলেন, “আমি ফোনে ঘটনাটি রেকর্ড করতে চেয়েছিলাম। তবে কেবিনে আলো অল্প ছিল। ফলে ছবি ওঠেনি। প্রথমে ব্যাপারটা পাত্তা দিইনি। পরে বুঝতে পারি।”

দেশের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মেয়েদের সজাগ থাকার পরামর্শও দিয়েছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “মেয়েদের সাহায্য করতে কে এগিয়ে আসবে? নিজেরা নিজেদের সাহায্য না করতে পারলে কেউ পাশে দাঁড়াবে না।”বিমান সংস্থা ভিস্তারার কাছে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর নাম প্রকাশেরও দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ভিস্তারার তরফে জানানো হয়েছে, ঘটনায় অভিযোগ দায়ের করতে চান কি না জানতে চাওয়া হলে এড়িয়ে যান জাইরা।

(Big Breaking: Bollywood actress in the air of molestation! See her)

No comments:

Post a Comment

Post Top Ad