দেড় দিন আগেই লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল চোর! আর দেড় দিন পর লোভ সংবরণ হল চোরের! খবরের কাগজে মুড়ে এর সেই সমস্ত সোনার গহনা বাড়ির সামনেই রেখে দিয়ে গেল চোর বাবাজি! আর চোর বাবাজির এমনই মানবিক রূপ দেখা গেল চন্দননগর পুরো নিগমের 28 নম্বর ওয়ার্ডের মাধবপুরের! রবিবার বিকেলে ঐ এলাকার বাসিন্দা পূর্ণিমা ঘোষের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কেউ বা কারা বাড়িতে ঢুকে বেশকিছু সোনার গহনা ও ঘরে রাখা নগদ কয়েকশো টাকা নিয়ে চম্পট দেয়! ঘটনার পর থেকেই নিম্ন মধ্যবিত্ত পূর্ণিমা দেবীর ঘুম ছুটে গিয়েছিল! খবর দেওয়া হয়েছিল থানায়! পুলিশ এসে আর পাঁচটি চুরির ঘটনার মতো ঘটনাস্থল খতিয়ে দেখে চলে গিয়েছিলো! কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজার সামনে খবরের কাগজে মোড়া সেই সমস্ত সোনার গহনা উদ্ধার করে পূর্ণিমা দেবী! এরপরই এলাকাবাসীদের ডেকে ঘটনার কথা জানান তিনি। খোয়া যাওয়া জিনিসপত্রের মধ্যে এক গাছা চুরি, একগাছা বাউটি, একজোড়া কানের এবং এক জোড়া নুপুর ছিল! সবকটি জিনিসই অক্ষত অবস্থায় রয়েছে। নগদ টাকা ফেরত না মিললেও খোয়া যাওয়া লক্ষাধিক টাকার সোনার গহনা এভাবে মেলায় বেজায় খুশি পুর্নিমাদেবী। তাই হঠাত রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠা না কি পুলিশি তদন্তের ভয়ে চোরের চিত্ত ফিরে পাওয়া সে সব এখন ভাবতে নারাজ তিনি।
Post Top Ad
Tuesday, 19 December 2017
এ কেমন মানবিকতা চোরের!!!!
Tags
# Latest News
# Top News
# Viral News
# West Bengal
About Suman Roy
West Bengal
Labels:
Latest News,
Top News,
Viral News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment