কৃষ্ণনগরে প্রৌঢ়া গণধর্ষণ, অভিযোগ মূত্র খাওয়ানোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2017

কৃষ্ণনগরে প্রৌঢ়া গণধর্ষণ, অভিযোগ মূত্র খাওয়ানোর

ফের নদীয়া জেলাতে প্রৌঢ়াকে গণধর্ষণ করল একদল দুষ্কৃতী। রানাঘাট কনভেন্টের বৃদ্ধা সন্ন্যাসিনীর গণধর্ষণের শাস্তি একবছর কাটতে না কাটতেই ফের একই জেলাতে আবারও গণধর্ষণের শিকার হতে হল আর এক পঞ্চাশোর্দ্ধ প্রৌঢ়াকে। জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই এলাকার স্থানীয় তিন যুবক সরজিৎ দুলে, পিন্টু শেখ ও রবি বসাক তাঁর বাড়িতে ঢোকে। তারপর সারারাত ধরে তাঁকে মারধর করার পাশাপাশি গণধর্ষণ করা হয়। এবং তাদের মূত্র পান করানো হয় বলে অভিযোগ নির্যাতিতার।মহিলার বয়সের কথা বিবেচনা করে তাঁকে ছেড়ে দেওয়ার কথা বললেও রেহাই মেলেনি। তবে সকাল হতেই পালিয়ে যায় অভিযুক্তরা।

ওই মহিলার আরও অভিযোগ, বিষয়টি সম্পর্কে অভিযোগ জানাতে চাইলে আসরে নামে কৃষ্ণনগর থানার পুলিশ। গণধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বিষয়টি ধামাচাপা দেওয়ারই উদ্যোগ নেয় তারা। এমনকী নির্যাতিতা দিয়ে লিখিয়ে নেওয়া হয়, গণধর্ষণ নয়, বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে।বর্তমানে ওই মহিলাকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তরফ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও হাসপাতালের  নির্যাতিতার সোয়াপ টেস্ট পজিটিভ রিপোর্ট সত‍্যতা তুলে ধরেছে।বর্তমানে নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানা গেছে।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad