পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে বেধড়ক মারধর করা হয় এক ব্যক্তিকে। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার ভবানীপুর ঘাটপাতিলা এলাকার এক পাঁচ বছরের শিশুকে জোর করে ঘরে আটকে মুখচাপা দিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় ট্যাকেরহাট এলাকার চাল ব্যবসায়ী গৌরাঙ্গ বিশ্বাস।
নিগৃহীতা শিশুর মা সোফা বিশ্বাস জানান, দূরসম্পর্কের আত্মীয় ৪৫ বছরের গৌরাঙ্গ বিশ্বাসের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাল কিনতেন কিন্তু পনের দিন আগে খারাপ চাল পাল্টে দিতে বাড়িতে আসে। গৌরাঙ্গ বিশ্বাস বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে জল দিতে বলে l শিশু জল আনতে গেলে তাকে ঘরে আটকে মুখচেপে ধরে গৌরাঙ্গ বিশ্বাস ও যৌন নির্যাতন চালায় তার উপর l এরপর অসুস্থ হয়ে পরে ওই শিশু l গৌরাঙ্গ বিশ্বাসের আত্মীয়র কাছে এই ঘটনার বিচার চেয়েছিল নির্যাতিতা শিশুর মা, কিন্তু উপরন্ত গৌরাঙ্গ বিশ্বাস তাকে হুমকি দিতে থাকে l অবশেষে রবিবার সকালে ট্যাকেরহাট এলাকায় এসে ওই শিশুর মা মুখ খুলতেই এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়ে ও অভিযুক্তকে মারধর শুরু করে । পরে বাগদা থানার পুলিশ ঘটনা স্থলে এসে উদ্ধার করে অভিযুক্ত গৌরাঙ্গ বিশ্বাসকে ।গ্রেপ্তার করে তাকে। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment