মদ্যপের হাতে মার খাওয়ার সামান্য প্রতিবাদ করায় অভিযুক্ত মদ্যপের গোটা পরিবারের হাতে ব্যাপক প্রহিত হলো এক কিশোর| বর্তমানে চুঁচুড়া হাসপাতালের CCU তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই কিশোরে| এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ না নেওয়ায় আজ উত্তপ্ত হয়ে উঠলো চুঁচুড়া থানার অন্তর্গত কারবালা মোড় লাইনপার এলাকা|
অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাংচুর চালালো স্থানীয় বাসিন্দারা| বাসিন্দাদের বক্তব্য গত ৬ তারিখ রাত ৯ তা নাগাদ পারতেই বসেছিল দেবাশীষ যাদব(১৭)| অভিযোগ হঠাত করেই নেশাগ্রস্থ অবস্থায় বাপি দাস(৪৭) বাঁশ নিয়ে এসে চড়াও হয় দেবাশিসের উপর|
নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে দেবাশীষ| সে সময় পরে গিয়ে সামান্য আহত হয় বাপি| সে পর্যন্ত সব মেতে গিয়েছিল| কিন্তু অভিযোগ পরের দিন সকালে দেবাশীষ পারার কলে মুখ ধুতে এলে তাঁর মাথার পিছনে উইকেট দিয়ে সজোরে আঘাত করে বাপির ছেলে পাপাই| অভিযোগ এরপর বাপির পরিবারের সকলে মাইল ইট-পাথর দিয়ে মারতে থাকে দেবাশিসকে| কোনক্রমে তাঁদের হাত থেকে স্থানীয়রা দেবাশিসকে রক্ষা করে প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়| কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে তাঁকে কলকাতায় নিয়ে যেতে হয়| কিন্তু অভিযোগ কলকাতার কোনো হাসপাতাল দেবাশিসকে ভর্তি নিতে অস্বীকার করে| অগত্যা পুনরায় তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসতে হয়| বর্তমানে হাসপাতালের CCU-তে ভর্তি রয়েছে সে| বাসিন্দাদের আরও অভিযোগ যে চুঁচুড়া থানা তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে| আর আজ দেবাশিসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে CCU তে নিয়ে যাওয়ার খবর এলাকায় আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাসিন্দারা| এরপর সকলে একজোট হয়ে বাপির একাধিক বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়|


No comments:
Post a Comment