মায়ের বোকাঝোকা আত্মসম্মানে লেগে যা করল মেয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 December 2017

মায়ের বোকাঝোকা আত্মসম্মানে লেগে যা করল মেয়ে


মায়ের বোকাঝোকা আত্মসম্মানে লেগে গেল মেয়ের। ফলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক স্কুল ছাত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় থানার অন্তর্গত কুশবসান গ্রামে। আজ সন্ধ্যায় পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে ঐ ছাত্রী সোনালী জানাকে (১৪) বকাবকি করে তার মা সন্ধ্যা জানা। সেই সময় বাড়িতে ছিলেননা তার বাবা মনিসংকর জানা। তারপরেই বাড়িতে থাকা কেরোসিন গায়ে ঢেলে আগুন লাগিয়ে নেয় সোনালী। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গেই ঐ ছাত্রীকে কোলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তর করা হয়। সোনালী নারায়নগড়ের কুশবসান হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। ঐ ছাত্রীর বাবা মনিশংকর জানা বলেন, মেয়ের এই কান্ড দেখে তিনি হতবাক হয়ে পড়েন। চিকিত্সকরা জানিয়েছে তার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে।ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে ঐ ছাত্রীর গোটা পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad