ব্রেকিংঃ অ্যাম্বুলেন্সে জন্ম এক শিশু কন্যার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 December 2017

ব্রেকিংঃ অ্যাম্বুলেন্সে জন্ম এক শিশু কন্যার


চলন্ত অ্যাম্বুলেন্সে এক শিশু কন্যার জন্ম দিল এক মহিলা। মা ও শিশু দুই জনেই আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুর থেকে ট্রেনে চড়ে যাচ্ছিল এক প্রসুতি। তখনই চলন্ত ট্রেনে ওই প্রসুতির প্রসব যন্ত্রণা শুরু হলে অন্যান্য যাত্রীরা রেলের আরপিএফ খবর দেয়। এদিন  সন্ধ্যায় ট্রেনটি আসানসোল স্টেশনে পৌছালে ওই মহিলাকে নামিয়ে  আরপিএফের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে আসার সময় এক শিশু কন্যার জন্ম দেয় ওই মহিলা। মহিলা ও  শিশু দুজনেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস।

No comments:

Post a Comment

Post Top Ad