উত্তরবঙ্গে দলীয় সংগঠন শক্তিশালী করতে বৃহস্পতিবার ফের শিলিগুড়িতে আসছেন দিলীপ ঘোষ,জয় বন্দ্যোপাধ্যায়, ও মুকুল রায়। তাঁদের সঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তাঁদের একটি জনসভা।
উত্তরবঙ্গের কোচবিহারসহ বেশ কিছু এলাকায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবিরের । ফলে দলের প্রচারে কিছুদিন ধরেই প্রাধান্য দেওয়া হচ্ছে শিলিগুড়িসহ গোটা উত্তরবঙ্গকেই। তাই এর আগে শিলিগুড়িতে প্রচার সেরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপিতে যোগদানের পর ঘুরে গিয়েছেন মুকুল রায়ও। বিগত সফরগুলিতে দলের তরফে সাংগঠনিক সভা করা হলেও, বৃহস্পতিবার হচ্ছে জনসভা। তাই তার প্রস্তুতিকে ঘিরে রাজনৈতিক মহলেও শোরগোল শুরু হয়ে গেছে।


No comments:
Post a Comment