কন্যাযাত্রীর গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ, মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 December 2017

কন্যাযাত্রীর গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ, মৃত ১



কন্যাযাত্রী বোঝাই বুলেরো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক। আহত আট ।চারজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা হাসপাতালে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার আট মাইল এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।
 পুলিশ সূত্রে জানাযায়, মৃত চালকের নাম, বিনোদ কামতি(৪২)। বাড়ি উত্তর দিনাজপুরের কানকি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে গোপাল মজুমদার(৪৫),বাপি মজুমদার(২৫),অরুণ মজুমদার(৬৩),প্রদীপ মজুমদার(৩৫) সহ মোট আটজন ভর্তি হাসপাতালে। এর মধ্যে তিনজন মহিলাও রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি উত্তর দিনাজপুরের কানকি এলাকায়। পরিজনেরা জানান, গত বৃহস্পতিবার গোপাল মজুমদারের মেয়ের বিয়ে হয় হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়। শুক্রবার রাতে চারটি বুলেরো গাড়িতে মোট ৩২ জন কন্যাযাত্রী বৌভাত খেয়ে বাড়ি ফিরছিলেন, শুক্রবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আটমাইল এলাকায় একটি লরির সামনে ধাক্কা মারে বুলেরো গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালকের। এরপর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad