পরিত্যক্ত বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 December 2017

পরিত্যক্ত বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ


গৌরব দেবনাথ, অশোকনগর : স্কুলের সীমানায় পরিতক্ত একটি ঘরের ভেতর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি অশোকনগর থানার রাধাকেমিকেল এলাকায় একটি ইংরেজী মাধ্যম ইস্কুলের ঘটনা। শনিবার সকালে যুবকের দেহটি উদ্ধার হয় নাম টুবাই সরকার ২১ বাড়ি বারো নম্বর উচু কালভাট এলাকায়।  স্থানীয় সুত্রে জানাযায় যুবকের একটি মেয়েকে ভালোবাসে কিছুদিন ধরে অশান্তি চলছিল পরিবারে। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে রাতে আর ঘরে আসেনি ওই যুবক। স্থানীয় সুত্রে জানাযায় টুবাই আর কয়েকজন বন্ধু মিলে স্কুলের ভেতর একটি পুকুরে হাইবিট মাগুর চাষ করেছিল সেই মাছকে খাবার দিতে গিয়ে এক বন্ধুর চোঁখে পড়ে পাশের একটি ঘরে টুবাই এর দেহটি ঝুলছে।  দেহের হাতে ও বুকে ব্লেড দিয়ে কাটা রয়েছে। ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  আত্মহত্যা না খুন তদন্ত করে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্ত করার জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad