চাকরি দেওয়ার নামে যুবতীকে ধর্ষণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 December 2017

চাকরি দেওয়ার নামে যুবতীকে ধর্ষণ



চাকরি দেওয়ার টপ ফেলে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল তিন যুবককের উপর। গ্রেপ্তার করা হয় ওই তিন অভিযুক্তদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার অন্তর্গত গনগনিতে।সূত্রের খবর, বাহিরাগত তিন যুবক গত সোমবার চন্দ্রকোনা রোডের একটি লজে এসে থাকে। ওখানে থাকা কালীন কাজের সূত্রে গড়বেতার পানিকোটর গ্রামের এক যুবতীর সঙ্গে পরিচয় হয়। নির্যাতিতা যুবতীর অভিযোগ,  মঙ্গলবার তাকে কাজ দেওয়ার নাম করে দেখা করার কথা বলে ঐ যুবকেরা। সেইমতো ঐ যুবতী গড়বেতার রসকুন্ডুর কাছে ঐ যুবকদের সাথে দেখা করে। এরপর ঐ যুবকেরা তাকে গড়বেতা লাগোয়া টুরিস্ট স্পট গনগনিতে নিয়ে যায়। অভিযোগ সেখানে তাকে তিনজন মিলে ধর্ষন করে এবং প্রাণে মেরে ফেলার জন্য খাদে ঠেলে ফেলে দেয়। এরপর ঐ যুবতী চিত্কার করলে ঐ যুবকেরা পালিয়ে যায়। সাথে সাথে এলাকাবাসীরা ঐ যুবতীকে উদ্ধার করে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় গতকাল রাতেই।বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad